Posted in

কণিকা – রবীন্দ্রনাথ ঠাকুর

দীনের দান

মরু কহে, অধমেরে এত দাও জল,
ফিরে কিছু দিব হেন কী আছে সম্বল?
মেঘ কহে, কিছু নাহি চাই, মরুভূমি,
আমারে দানের সুখ দান করো তুমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *