Posted in

খাপছাড়া – রবীন্দ্রনাথ ঠাকুর

ঘাসে আছে ভিটামিন

ঘাসে আছে ভিটামিন, গোরু ভেড়া অশ্ব
ঘাস খেয়ে বেঁচে আছে, আঁখি মেলে পশ্য।
অনুকূল বাবু বলে, “ঘাস খাওয়া ধরা চাই,
কিছুদিন জঠরেতে অভ্যেস করা চাই–
বৃথাই খরচ ক’রে চাষ করা শস্য।
গৃহিণী দোহাই পাড়ে মাঠে যবে চরে সে,
ঠেলা মেরে চলে যায় পায়ে যবে ধরে সে–
মানবহিতের ঝোঁকে কথা শোনে কস্য;
দুদিনে না যেতে যেতে মারা গেল লোকটা,
বিজ্ঞানে বিঁধে আছে এই মহা শোকটা,
বাঁচলে প্রমাণ-শেষ হ’ত যে অবশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *