Posted in

খাপছাড়া – রবীন্দ্রনাথ ঠাকুর

কুঁজো তিনকড়ি ঘোরে

কুঁজো তিনকড়ি ঘোরে
পাড়া চারিদিককার,
সন্ধ্যায় ঘরে ফেরে
নিয়ে ঝুলি ভিক্ষার।
বলে সিধু গড়গড়ি
রাগে দাঁত কড়মড়ি,
“ভিখ্‌ মেগে ফের’, মনে
হয় না কি ধিক্কার?’
ঝুলি নিজে কেড়ে বলে,
“মাহিনা এ শিক্ষার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *